Showing posts with label Apps. Show all posts
Showing posts with label Apps. Show all posts

যেভাবে ডিলিট করবেন হাউজপার্টি অ্যাপ

হাউজপার্টি অ্যাপের কারণে চালু হচ্ছে না অন্যান্য অ্যাপ। ছবি : ইন্টারনেট
করোনাভাইরাসের প্রভাবে ভিডিও চ্যাট ও গেইমিং অ্যাপটির চাহিদা হঠাৎ করেই বেড়েছে। তবে একই সঙ্গে অদ্ভুত এক সমস্যায় পড়েছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান এপিক গেইমস।
অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করা মাত্র নেটফ্লিক্স, স্পটিফাই ও ইনস্টাগ্রামে লগ ইন করা যাচ্ছে না বলে তাদের কাছে অভিযোগ আসছে।
এপিক গেইমস অবশ্য হ্যাকিংয়ের কোনো প্রমাণ পাচ্ছে না। এ পরিস্থিতিতে ১ মিলিয়ন ডলারের বাউন্টি ঘোষণা করেছে তারা। কেউ যদি সমস্যাটি খুঁজে বের করতে পারে, তবে তাকে এই অর্থ পুরস্কার দেওয়া হবে।
এই পরিস্থিতিতে অ্যাপটি থেকে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে অনুসরণ করতে পারেন নিচের ধাপগুলো।
অ্যান্ড্রয়েডে যেভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন
১. প্রথমে ইমেইল অ্যাপ খুলতে হবে।
২. নতুন ইমেইল লিখতে Compose বাটনে ক্লিক করতে হবে।
৩. রিসিপিয়েন্টস বক্সে লিখতে হবে support@houseparty.com
৪. সাবজেক্টে লিখতে হবে Request to Delete Account
যেভাবে ইমেইল পাঠাতে হবে। ছবি : ইন্টারনেট

ইমেইলের বডিতে লিখতে হবে নাম, ইমেইল অ্যাড্রেস, হাউজ পার্টি, হাউজ পার্টি অ্যাপ ইউজার নেইম, ও ফোন নম্বর।
এরপর ইমেইলটি পাঠিয়ে দিলে এপিক গেইমসই অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।
আইওএসে হাউজপার্টি অ্যাকাউন্ট ডিলিট করার উপায়
১. অ্যাপটি চালু করে বাম দিকের ইউজার আইকনে ক্লিক করতে হবে।
২. Settings আইকনে ক্লিক করে Privacy-তে ক্লিক করতে হবে।
প্রাইভেসি অপশন পাবেন যেখানে। ছবি : ইন্টারনেট

৩. এরপর Delete Account এ ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে।
পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। ছবি : ইন্টারনেট

৪. সব শেষে Delete অপশনে ক্লিক করতে হবে।
অ্যাকাউন্ট ডিলিট হলে হাউজপার্টির Sign In স্ক্রিন চালু হবে। এরপর অ্যাপটি আইফোন থেকে মুছে ফেলা যাবে।

যেভাবে ভিডিও কনফারেন্স করবেন গুগলের মিটে


গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা মিট। ছবি : ইন্টারনেট
ভিডিও কনফারেন্সিং সেবা জুমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় অনেক দেশ ব্যবহার বন্ধ করে দিচ্ছে। ঠিক এই সমেয় গুগলের হ্যাংআউট ভিডিও কনফারেন্সিং মিট জনপ্রিয় হয়ে উঠছে। 
এখন প্রতিদিন সেবাটি নিতে অন্তত ২০ লাখ লোক যুক্ত হচ্ছেন বলে গুগল দাবি করেছে। সেই সঙ্গে দিনে অন্তত ১০ কোটি লোক মিট ব্যবহার করছে বলে গুগল বলছে। 
যেভাবে মিট ব্যবহার করবেন
গুগল জিমেইলের বিজনেস ও এডুকেশন সার্ভিস নেওয়া যে কেউ সেবাটি সহজেই ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করতে হলে প্রথমে gmail এ Log In করতে হবে। 
এরপর সেখানে থাকা Google Apps এর মেন্যুতে ক্লিক করতে হবে। সেখানেই পাওয়া যাবে হ্যাংআউট Meet ভিডিও কনফারেন্সিং সেবা। Meet এ এবার ক্লিক করুন। 
Meet এ ক্লিক করার পর আপনি নতুন করে Meeting শুরু করতে পারবেন কিংবা কোনো Meeting-এ যোগ দিতে পারবেন।
এছাড়াও সরাসরি গুগল মিট সেবা পেতে চাইলে meet.google.com এই ঠিকানায় যেতে হবে।
Join or Start a meeting ক্লিক করে আপনি যে Meeting ও যোগ দিতে চান তার কোড দিতে হবে। কিংবা নতুন কোনো Meeting ক্রিয়েট করতে চাইলে সেখানে মিটিংয়ের নাম লিখে ক্লিক করলে নতুন মিটিং শুরু হবে। 
এবার সেই মিটিংয়ে অন্যদের ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারবেন। সেজন্য মিটিংয়ের Url কপি করে নিয়ে ইমেইলে সেন্ড করুন। 
এরপর সে Url এ ক্লিক করে সর্বোচ্চ ১৬ জন মিটিংয়ের যুক্ত হতে পারবেন।