Showing posts with label Food. Show all posts
Showing posts with label Food. Show all posts

বানান দারুন খেতে বিফ কাবাব শর্মা


14720530_1158119030944610_3346335478702348674_n

চি
কেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পারেন স্বাদে অতুলনীয় এই বিফ কাবাব শর্মা । চলুন শিখে নিই, বিফ কাবাব শর্মা তৈরির পুরো প্রণালী।




কাবাব তৈরি  উপকরণ

  • গরুর হাড় ছারা মাংশ পাতলা করে কাটা ২ কাপ
  • টকদই ১/২ কাপ
  • আদারসুন বাটা ২ টেবিলচামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া ১ চা চামচ
  • গরম মশলা গুঁড়া ১/২ চা চামচ
  • কাবাব মশলা ১ চাচামচ
  • লবন সাধ মত
  • সরসের তেল ২ টেবিল চামচ

সব একসাথে মেখে ৫-৬ ঘন্টা বা সারা রাত ফ্রিজ-এ রেখে দিন। তারপর বের করে সামান্য তেল দিয়ে দুপাশ বাদামি করে ভেজে নিন। একটু ঠান্ডা করে কুঁচি করে নিন।

শর্মা ব্রেড এর জন্য  উপকরণ

  • ময়দা ২ কাপ
  • চিনি ১ চা চামচ
  • ইস্ট ১/২ চাচামচ
  • হালকা গরম পানি ১/৩ কাপ
  • তেল ৪ চামচ
  • লবন সামান্য

গরম পানিতে চিনি আর ইস্ট দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার ময়দায় লবন দিয়ে তাতে ইস্ট গোলানো পানি দিয়ে ময়ান করা শুরু করুন মাঝারি শক্ত ডো হবে। প্রয়োজনে আরেকটু গরম পানি দিন। এবার ডোটার চারপাশে তেল মেখে। ভাল মত ঢেকে ২০ মিনিট রেখে দিন। এর পর ডোটা ময়ান করে ছোট ছোট গোল্লা করে হালকা ভারি রুটি বানিয়ে চুলায় ভেজে নিন রুটির মত।

সালাদ এর জন্য  উপকরণ

  • সসা কুঁচি ১/৩ কাপ
  • গাজর কুঁচি  ১/৩ কাপ
  • পেপে কুঁচি  ১/৩ কাপ
  • বাধাকপি কুঁচি  ১/৩ কাপ
  • পেয়াজ কুঁচি  ১/৪ কাপ
  • কাচামরিচ কুঁচি  ২ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি  ২ টেবিল চামচ
  • লেবু কুঁচি  ১ চা চামচ
  • সিদ্ধ ডিম কুঁচি  ১ টা
  • সিদ্ধ আলু কুঁচি করে লবন দিয়ে বেশি তেল এ ভেজে নেওয়া ১/৩ কাপ
  • টমেটো সস ৩ টেবিল চামচ
  • মেয়োনিজ ৩ টেবিল চামচ
  • কাবাব কুঁচি করা
  • লবন সাদমত

সব একসাথে মেখে নিয়ে শর্মা ব্রেড চুলায় হালকা সেঁকে নিয়ে তার একপাশে মেয়োনিজ টমেট সস মাখিয়ে তাতে ৩ টেবিল চামচের মত পুরটা দিয়ে একপাশ শর্মা রেপার দিয়ে মুড়িয়ে   পরিবেশন করুন।

ছবি ও রেসিপি –  সামিয়া তাসমিন

ঘরেই তৈরি করুন মজার সিঙ্গারা


14666147_572438716298095_144943329088876835_n (1)
সি
ঙ্গারাপ্রেমীরা প্রস্তুত তো! মজার সিঙ্গারা খেতে আর হোটেলে ঢুঁ মারতে হবে না।  খুঁটিনাটি কিছু বিষয় খেয়াল করে সিঙ্গারা বানালে দোকানের চাইতে আপনার বানানো সিঙ্গারা অনেক গুণে ভালো হতে বাধ্য। নিজের হাতে খাবার বানান। পরিবারের সবাইকে খাইয়ে আনন্দে থাকুন।


উপকরণ

  • ময়দা – ২ কাপ
  • লবন – ১/৪ চা চামচ
  • তেল / ঘি – ৪ চা চামচ
  • কালিজিরা – ১/২ চা চামচ
  • পানি – পরিমান মত

পুরের জন্য –

  • আলু – ৪ টা
  • পেঁয়াজ কুঁচি – ২ চা চামচ
  • জিরা – ১/২ চা চামচ
  • তেল – ২ চা চামচ
  • কাচামরিচ কুচি – ২ চা চামচ
  • রাঁধুনি মাংসের মশলা – ২ চা চামচ
  • বাদাম – ৪ চা চামচ
  • ধনেপাতা কুঁচি – ২ চা চামচ
  • ডাবলি বা মটর সেদ্ধ – ১/২ কাপ
  • লবন – স্বাদ মত
  • ভাজার জন্য তেল – পরিমান মতো
 প্রণালী  


– ময়দাতে ঘি / তেল ময়ান দিন। বাকি সব দিয়ে একটা শক্ত ডো বানান।পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন ১/২ ঘন্টা।


– পুরের জন্য আলু কিউব কাট করে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিন।

– প্যানে তেল গরম করে জিরা / পাঁচফোড়ন দিন।

– পেঁয়াজ কুঁচি ও বাকি মশলা ভুনে আলু সেদ্ধ দিন। মাখা মাখা হলে বাদাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। চাইলে নিজের পছন্দমত সবজি / কলিজা দিয়েও আলুর পুর বানিয়ে নিতে পারেন।

– এবার শক্ত ডোটা আবারো একটু মথে নিন।

– একটু লম্বাটে রুটি বেলে মাঝখান থেকে কেটে নিন।

– ছবিতে দেখানো ভাজ অনুযায়ী আলুর পুর ভরে সিঙ্গারা বানিয়ে নিন।

– ডুবো তেলে অল্প আঁচে সময় নিয়ে ভাজুন।

টিপস 


– ডো অবশ্যই বেশ শক্ত হতে হবে এবং খুব পাতলা রুটি বেলা যাবে না। নয়তো সিঙ্গারার শেপ নস্ট হয়ে যাবে।
– পুর ঠান্ডা করে নিবেন।
– ভাজ দেবার সময় জোড়ার জায়গাগুলোতে পানি লাগিয়ে জোড়া দিবেন নয়তো তেলে ভাজার সময় জোড়া খুলে যাবে।
– সিঙ্গারা অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হয়।
– আঁচ বেশি দিলে সিঙ্গারার গায়ে ফোস্কা বা ছোট ছোট বাবল দেখা যায়।

ছবি এবং রেসিপি –   খুরশিদা 

দেখে নিন জিরা আলুর সুন্দর একটি রেসিপি!

জিরা আলু রেসিপি - shajgoj.com


নাস্তায় আলুভাজি বা সবজিভাজি তো হরদম খাওয়া হয়। স্বাদবদলের জন্য নতুন কিছু ট্রাই করতে পারেন। প্রতিদিন খাবারে আনতে পারেন নতুনত্ব। আজকে আমরা আপনাদের দেখাবো নাস্তার জন্য নতুন একটি মজাদার রেসিপি।  খুব সহজেই হাতের কাছের ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি করতে পারবেন জিরা আলু   রেসিপি। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন জিরা আলু রেসিপি ।

জিরা আলু রেসিপি

উপকরণ

  • বড় সিদ্ধ আলু কিউব করে কাটা –  ৪টা
  • জিরা –  ১ চা চামচ
  • ভাজা জিরারগুঁড়া- ১ চা চামচ
  • তেল – ৪ টেবিল চামচ
  • মরিচগুঁড়া – ১ চা চামচ
  • ধনেগুঁড়া – ১ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো
লেবুর রস – ১ চা চামচ
  • ধনেপাতা কুঁচি – ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে প্যানে তেল গরম করে নিন।

(২) তেল গরম হলে জিরা হালকা করে ভেজে নিন।

(৩) তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে একে একে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লেবুর রস দিন।

(৪) এবার সিদ্ধ করা আলুর কিউবগুলো দিয়ে সাবধানে নেড়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে দিন।

(৫) মেশানো হয়ে গেলে অল্প আঁচে কিছুক্ষন ভেজে নিতে হবে।

(৬) হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

দেখলেন তো কিভাবে খুব সহজে তৈরি হয়ে গেলো আলু জিরা রেসিপি। মজাদার এই ডিশটি হাতের কাছের ইনগ্রিডিয়েন্স দিয়েই তৈরি করে নিতে পারেন। লুচি, পরোটা অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। তো রান্না করুন এবং উপভোগ করুন সুস্বাদু জিরা আলু রেসিপি।

ছবি- সংগৃহীত: সানজিভকাপুর.কম

সহজেই বানান চাইনিজ স্টাইল চিকেন চওমিন!!

চাইনিজ স্টাইল চিকেন চওমিন - shajgoj


চাইনিজ স্টাইল চিকেন চওমিন নিয়ে অনেকে শুনে থাকবেন। কিন্তু কি করে কিভাবে এই রেসিপিটি রান্না করবেন তা হয়ত জানেন না। তো চলুন জেনে নিই রেসিপিটি রান্নার প্রনালী।

চাইনিজ স্টাইল চিকেন চওমিন এর উপকরণ

  • সিদ্ধ নুডুলস পরিমানমত 
  • মুরগির হাড় ছাড়া মাংস  ১ কাপ
  • সয়া সস ২ টেবিল চামচ 
  • চিলি সস ১ টেবিল চামচ 
  • আদা রসুন মিহি  কুঁচি ২ চা চামচ 
  • লাল পেয়াজ  কুঁচি অল্প 
  • লাল কেপসিকাম কুঁচি 
  • পেয়াজ কলি কুঁচি
  • সিসেমি অয়েল / ভেজিটেবল অয়েল ২ টেবিল চামচ
  • লবন স্বাদমত 

চাইনিজ স্টাইল চিকেন চওমিন এর রান্নার প্রণালি

প্রথমে প্যান এ তেল দিয়ে আদা রসুন মিহি কুঁচি  ২ চা চামচ দিয়ে নাড়াচাড়া  করে মুরগির হাড়  ছাড়া মাংস ১ কাপ দিয়ে দিন। এবার এতে সয়া সস ২ টেবিল চামচ , চিলি সস ১ টেবিল চামচ দিয়ে রান্না করুন আরো ১০ মিনিট। এবার এতে লাল পেয়াজ  কুঁচি অল্প , লাল কেপসিকাম কুঁচি, পেয়াজ কলি  কুঁচি দিন সাথে সিদ্ধ নুডুলস ও পরিমানমত লবন দিন। এবার সব ভালো ভাবে মিশিয়ে নিয়ে রান্না করুন ১০ মিনিট । নামানোর আগে পেয়াজ কলি  কুঁচি ছিটিয়ে দিতে ভুলবেন না। খুব কম সময়ে রেডি নুডুলস !!!

থাই চিকেন বল বানানো রেসিপি!

থাই চিকেন বল - shajgoj.com

কেন বল বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক পছন্দ করে থাকে। শুধু বিকেলের নাস্তা হিসেবেই নয়, দুপুর বা রাতের খাবারের সাথেও পরিবেশন করতে পারেন এই মজার আইটেমটি। চলুন জেনে নেওয়া যাক থাই চিকেন বল বানানোর সহজ রেসিপিটি।

থাই চিকেন বল রেসিপি

উপকরণ

  • মুরগির কিমা- ১ কে.জি.
  • শুকনো ব্রেড ক্রাম্ব / বিস্কিটের গুঁড়ো- ১ কাপ
  • পেঁয়াজ পাতা (কেটে নেয়া)- ৪ টি
  • ধনিয়ার গুঁড়ো- ১ টেবিল চামচ
  • ধনে পাতা (কুচি কুচি করে কাটা)- ১ কাপ
  • মিষ্টি চিলি সস- ১/৪ কাপ
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • লবণ- সামান্য পরিমাণে
  • তেল- প্রয়োজন অনুযায়ী (ভাজার জন্য)

প্রণালী

১. একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন।

২. এবার প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন। এতে করে কিমার মিশ্রণটি আপনার হাতে লেগে থাকবে না।

৩. একটি ফ্রাইপ্যানে (Fry-pen) মাঝারি তাপে তেল গরম করে নিন।

৪. কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে।

৫. আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন।

ছবি – সংগৃহীত: টেস্ট.কম.এইউ


ফিশ কাটলেট তৈরির পদ্ধতি

Fish-cutlet

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন্যাকস হচ্ছে ফিশ কাটলেট! মাছ দিয়ে কম সময়ে বাসাতেই হেলদি ও টেস্টি কাটলেটটি বানিয়ে নেয়া যায়। যারা মাছ খেতে একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এটা মজা করে খাবে। তাহলে জেনে নিন, ফিশ কাটলেট তৈরির সবচেয়ে সহজ রেসিপিটি!

ফিশ কাটলেট তৈরির পদ্ধতি

উপকরণ

  • বড় মাছের পেটি- ৬ পিস
  • লেবুর রস- ১ চা চামচ
  • সেদ্ধ করে রাখা আলু– ১টি
  • সয়াসস- ১ টেবিল চামচ
  • ধনেপাতা- ২ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • টমেটো কেচাপ- ২ চা চামচ
  • ডিম- ১টি
  • কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
  • চাট মসলা- ১/২ চা চামচ
  • কালোজিরা- ১/২ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) এই রেসিপিতে রুই, কাতলা, ভেটকি, পাঙ্গাশ কিংবা যেকোনো বড় মাছের পেটি ব্যবহার করা যাবে। প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিন। সাথে একটু লবণও দিয়ে দিতে হবে।

২) কিছুক্ষণের মধ্যে পানি টেনে শুকিয়ে যাবে এবং সেই সাথে মাছও সেদ্ধ হয়ে যাবে। এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে ও কাঁটা বেছে ম্যাশ বা ভর্তা করে রাখুন।

৩) এবার আলাদা একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মসলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৪) তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিতে হবে।

৫) হাতের তালুতে একটু তেল মেখে মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেইপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে কাটলেটের শেইপ করে নিবেন।

৬) অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। এই কাটলেটটি আপনি ডীপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।

৭) তেল গরম হয়ে গেলে ফিশ কাটলেটগুলো একটি একটি করে প্যানে ছাড়ুন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন।

৮) যেহেতু মাছ আগেই সেদ্ধ করে নেয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে।

ব্যস, গরম গরম ফিশ কাটলেট রেডি! এবার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন। স্ন্যাকস হিসাবে তো বটেই, পোলাও বা গরম ভাতের সাথেও এটি সার্ভ করতে পারেন। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফিশ কাটলেট!

 

ছবি- সংগৃহীত: অর্চনাসকিচেন.কম

ব্লেন্ডার ছাড়াই খুব সহজেই তৈরি করুন চিজ চিকেন ফিঙ্গার!!!

চিজ চিকেন ফিঙ্গার - shajgoj.com
 চিজ চিকেন ফিঙ্গার


কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা ধরনের নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করি। খুব সহজেই ঘরে বসে কোন রকম ব্লেন্ডার বা ফুড প্রসেসর ছাড়াই তৈরি করা যায় এই মজাদার খাবারটি যা হতে পারে আপনার পরিবারের ছোট বড় সবার কাছেই অসম্ভব প্রিয়। কিভাবে বানাবেন? চলুন দেরি না করে জেনে নেই এর পুরো প্রণালীটি।

চিজ চিকেন ফিঙ্গার বানানোর নিয়ম

উপকরণ:

  • মুরগির মাংসের কিমা- ৫০০ গ্রাম
  • কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
  • ধনিয়া পাতা কুঁচি- ২ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • লালমরিচ গুঁড়া- ১/২ টেবিল চামচ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • ডিম- ২টি
  • অলিভ অয়েল- ২ টেবিল চামচ
  • ময়দা- ১ কাপ
  • ব্রেডক্রাম্ব- ১ কাপ
  • মোজারেলা চিজ কুঁচি- ১ কাপ
  • লবণ- স্বাদমতো
  • ভাজার জন্য তেল- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে হাড় ছাড়া ৫০০ গ্রাম মুরগির মাংস নিয়ে ছুরির সাহায্যে ভালো ভাবে কেটে নিতে হবে যতক্ষণ একদম মিহি না হয়ে যায়।

২. কাটা হয়ে গেলে মুরগির মাংসের কিমার সাথে রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়া, লালমরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, ধনিয়া পাতা কুঁচি, মোজারেলা চিজ কুঁচি ও লবণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।

৩. এবার হাতে এবং বোর্ডে অল্প একটু অলিভ অয়েল লাগিয়ে নিন। পরিমাণমতো কিমা নিয়ে হাতের আঙ্গুলের সাইজের লম্বালম্বি আকার দিয়ে নিতে হবে।

৪. অন্য একটি বাটিতে ময়দা নিয়ে নিবো। তাতে এক এক করে চিকেন ফিঙ্গারগুলোকে ভালোভাবে মাখিয়ে নিন।

৫. একটি পাত্রে ডিম দুটি ভালো করে ফেটে নিয়ে তাতে ১/২ চা চামচ লবণ এবং ১/২ চা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।

৬. এবার চিকেন ফিঙ্গারগুলোকে প্রথমে ডিম এবং পরে ব্রেডক্রাম্ব দিয়ে মেখে নিতে হবে।

৭. এক এক করে সবগুলো চিকেন ফিঙ্গারস মিশ্রণে মাখানো হলে একটি ট্রেতে তুলে রাখতে হবে এবং ৩০ মিনিটের জন্যে ফ্রিজে রাখতে হবে।

৮. এবার প্যানে তেল গরম করে নিন। এখন ডুবো তেলে বাদামি করে চিকেন ফিঙ্গারস গুলোকে ভেজে নিতে হবে।

৯. ভাজা হয়ে গেলে প্লেটে তুলে টমেটো কেচাপ বা আপনার প্রিয় যেকোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে চিজ চিকেন ফিঙ্গার।

ব্যস, খুব সহজেই মজাদার স্ন্যাকস তৈরি হয়ে গেলো! পরিবারের ছোট সদস্যতো বটেই, বড়রাও কিন্তু মজা করে খাবে। বাইরে থেকে প্রেসসড ফুড না কিনে হেলদি ওয়েতে বাসায় বানিয়ে দিন। স্বাদ আর স্বাস্থ্য নিয়ে কোনো আপোষ নয়। তাহলে আজই বানিয়ে পরিবেশন করুন হেলদি এন্ড টেস্টি চিজ চিকেন ফিঙ্গার!

লিখেছেন- শাহরিন অনি

চিকেন টিকিয়া তৈরির পদ্ধতি!

Chicken-tikia

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন দিয়ে টিকিয়া বানানো হয়। কিন্তু চিকেন দিয়েও খুব সহজ রেসিপিতে মজাদার টিকিয়া বানিয়ে নেওয়া যায়! যারা কাবাব, টিক্কা বা কাটলেট জাতীয় খাবার খেতে পছন্দ করে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর এটা বেশ তাড়াতাড়ি ও ঝামেলাবিহীনভাবে তৈরি করা যায়। চলুন চিকেন টিকিয়া বানানোর পুরো রেসিপিটি জেনে নেই!

চিকেন টিকিয়া তৈরির পদ্ধতি

উপকরণ

  • মুরগির বুকের মাংস বা চিকেন ব্রেস্ট পিস- ৫০০ গ্রাম
  • ছোলার ডাল- ১/২ কাপ
  • আদা বাটা- ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • জিরা গুঁড়ো- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
  • ডিম- ১টি
  • গরম মসলার গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে সামান্য পানি দিয়ে ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে। আর মুরগির বুকের মাংস মিহি কিমা করে নিন।

২) এবার একটি প্যানে তেল দিয়ে গরম করে তাতে লবণ, চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে দিন।

৩) সব মসলার সাথে মুরগির মাংসের কিমা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেন কিমা সেদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

৪) মিশ্রণটি ঠাণ্ডা হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা ছোলার ডাল মিশিয়ে দিন।

৫) তারপর একে একে পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

৬) একটি ডিম ফাটিয়ে নিয়ে চিকেনের মিশ্রণে যোগ করুন। সব উপকরণ একসাথে চটকিয়ে নিতে হবে।

৭) এবার হাতের তালুতে একটু তেল মেখে চিকেনের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে টিকিয়ার আকারে শেইপ দিয়ে দিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে টিকিয়ার শেইপ করে নিবেন।

৮) অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে টিকিয়াগুলো আস্তে আস্তে এতে ছেড়ে দিন।

৯) চিকেন টিকিয়াগুলো ডীপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।

১০) মাঝারী আঁচে টিকিয়াগুলো ভেজে নিন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন।

১১) যেহেতু ছোলার ডাল ও মুরগির কিমা আগেই সেদ্ধ করে নেওয়া, তাই খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন।

ব্যস, চিকেন টিকিয়া তৈরি হয়ে গেলো! পোলাও, খিচুড়ি বা গরম গরম ভাতের সাথে এটি দারুণ মানিয়ে যাবে। আবার বিকালে স্ন্যাকস হিসাবেও পছন্দের সসের সাথে পরিবেশন করতে পারবেন সুস্বাদু এই আইটেমটি। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার চিকেন টিকিয়া!

 

ঘরে বসেই পাউরুটির পিজ্জা বানানোর নিয়ম!!!


পাউরুটি পিজ্জা
পাউরুটি পিজ্জা

ইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থেকে পছন্দের খাবারগুলো অনেক বেশি মিস করছেন, তাই না? ইচ্ছে পূরণে বলুন কিংবা বিকালের চটজলদি নাশতা তৈরি নিয়ে বলুন, পাউরুটি দিয়ে বানানো পিজ্জা কিন্তু হতে পারে দারুন একটি সমাধান। আর এটা বানাতে পাকা রাঁধুনিও কিন্তু হতে হবে না মোটেই। অল্প সময়ে চুলাতে সহজেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাশতাটি। তাহলে একনজরে পাউরুটি পিজ্জা রেসিপিটি দেখে নিন।

পাউরুটির পিজ্জা বানানোর নিয়ম

পাউরুটির পিজ্জা বানানোর জন্যে প্রথমে আমাদের চিকেন পুরের জন্য উপকরণ নিতে হবে। এরপর টপিং রেডি করতে হবে। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেই কী কী লাগছে এটি বানাতে।

উপকরণ

পুরের জন্য যা যা লাগছে –

  • মুরগীর মাংস কিমা- ২৫০ গ্রাম (হাড় ছাড়া)
  • পেঁয়াজ কুঁচি- ১ কাপ
  • কাঁচামরিচ কুঁচি- ৪ টা
  • লবন- ১/২ চা চামচ
  • লালমরিচের গুড়া- ১/২ চা চামচ
  • গোলমরিচ গুড়া- ১/২ চা চামচ
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১/২ চা চামচ
  • ইনস্ট্যান্ট নুডলসের মশলা- ২ প্যাকেট
  • সয়াবিন তেল বা অলিভ অয়েল- ৩ টেবিল চামচ

টপিংয়ের জন্য যা যা লাগছে –

  • ক্যাপসিকাম স্লাইস করে কাটা- ১ টা
  • পেঁয়াজ কুঁচি- ২ টা
  • টমেটো স্লাইস করে কাটা- ১ টা
  • মোজারেলা চিজ গ্রেট করা- ১/২ কাপ
  • সস- প্রয়োজন মত (যেকোনো সস ইউজ করা যাবে)
  • মেয়োনিজ- প্রয়োজন অনুযায়ী
  • ব্ল্যাক অলিভ কুঁচি- ১/২ কাপ (অপশোনাল)

পাউরুটি পিজ্জা তৈরির পদ্ধতি

চিকেন পুর তৈরি

১. প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিয়ে নিবো। তেল হালকা গরম হলে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে।

২. কুঁচি করে রাখা মরিচ দিয়ে আরও একটু নাড়তে হবে। চুলার তাপ কমিয়ে নাড়বেন।

৩. এবার কড়াইতে চিকেন কিমা দিয়ে দিন। পেঁয়াজ কুঁচি এবং মরিচ কুঁচির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে।

৪. এরপর একে একে সব মশলা দিয়ে নাড়তে হবে। মশলা কষিয়ে নেয়ার পর তাতে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে।

৫. পানি শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন চুলা বন্ধ করে কড়াই নামিয়ে রাখতে হবে। চিকেন সেদ্ধ হতে খুব বেশী সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যাবে।

টপিং তৈরি

১. কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো ভেজে নিবো। পাতলা স্লাইস করে কাটলে আগে থেকে না ভাজলেও চলবে!

২. হালকা ভাজা ভাজা হলে তাতে সামান্য লবণ ও ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, এতে পুষ্টিগুণ ও কালার দুটোই নষ্ট হয়ে যায়।

৩. এখন পাউরুটির পিস নিয়ে তাতে প্রথমে সস এবং মেয়োনিজ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

৪. এর উপরে লেয়ার করে রান্না করে রাখা চিকেন ছড়িয়ে দিতে হবে।

৫. চিকেনের উপর পেঁয়াজ, ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে দিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী লেয়ার সাজিয়ে নিতে পারেন।

৬. সবশেষে গ্রেট করা মোজারেলা চিজ ও ব্ল্যাক অলিভ কুঁচি পাউরুটির উপর ছড়িয়ে দিতে হবে। এভাবে অন্য পাউরুটি গুলোও রেডি করে নিন।

পাউরুটি পিজ্জা চুলায় তৈরি করার নিময়

সমান তাওয়া বা ফ্রাইপ্যানে অল্প তেল ব্রাশ করে নিয়ে তাতে পাউরুটির পিজ্জাগুলো বসিয়ে খুব কম আঁচে চিজ না গলা পর্যন্ত ঢেকে দিয়ে বেক করে নিতে হবে। ব্যস! খুব সহজেই তৈরি হয়ে গেলো ফ্রাইপ্যানে তৈরী মজাদার পাউরুটির পিজ্জা।

যে পরিমাণে উপকরণ নেয়া হয়েছে তা দিয়ে আপনারা খুব সহজেই ১০ থেকে ১৪ পিসের মতো পাউরুটির পিজ্জা বানিয়ে নিতে পারবেন। ভিতরের পুর অবশিষ্ট থাকলে ডিপ ফ্রিজে রেখে আবার পরেও সেটি ব্যবহার করা যাবে। যারা ওভেনের সাহায্যে পিজ্জাটি বানাতে চান, তারা প্রথমে ১৬০ ডিগ্রিতে ৫ মিনিট প্রিহিট করে নিবেন। এরপর ওভেনের ট্রেতে একটু তেল ব্রাশ করে পাউরুটির পিজ্জাগুলো সাজিয়ে নিবেন। তারপর একে ১৬০ ডিগ্রিতে ১০ মিনিট বেক করতে হবে। চিজ গুলো সম্পূর্ণ গলে গেলে বুঝে নিতে হবে আপনার পাউরুটির পিজ্জা রেডি হয়ে গেছে! ঠাণ্ডা হয়ে গেলে এটি খেতে ভালো লাগবে না! তাই, চুলা বা ওভেন থেকে নামিয়েই গরম গরম পরিবেশন করুন এই মজাদার আইটেমটি!

নিজেই তৈরি করুন গরুর মাংসের বিরিয়ানি

গরুর মাংসের বিরিয়ানি

বিরিয়ানি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে ভারত, বাংলাদেশ, মিয়ানমার প্রভৃতি দেশে প্রচলিত এক বিশেষ প্রকারের খাবার যা সুগন্ধি চাল, ঘি, গরম মশলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয়। মুরগী, খাসি, গরু, পাঁঠা... এমনকি হরিণের মাংস দিয়েও রান্না করার হয় এই খাদ্য। সাধারনত বিশেষ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নেই পরিবেশিত হয়।। আর কে না জানে যে বিরিয়ানি ব্যাতিত আমাদের দেশের উৎসব অনুষ্ঠান গুলো একেবারেই জমে না ! গরুর মাংসের তেহারীর সাথে গরুর বিরিয়ানির মূল পার্থক্য হলো এই যে এতে মাংসের টুকরা বেশ বড় করে কাটা হয়, এবং আলু ব্যবহার করা হয় রান্নায়। আসুন জেনে নেই গরুর মাংসের বিরিয়ানির রাঁধবার একটি চমৎকার রেসিপি। উপকরণ- গরুর মাংস- ১ কেজি পোলাওর চাল- ১ কেজি পিঁয়াজ বেরেস্তা- ১ কাপ আদা বাটা- ১ টেবিল চামচ রসুন বাটা- ১ টেবিল চামচ জিরা বাটা- ১ চা চামচ শাহি জিরা বাটা- ১/২ চা চামচ জায়ফল ও জয়ত্রী বাটা- ১ চা চামচ ধনিয়া গুঁড়া- ১ চা চামচ মরিচে গুঁড়া- ১ চা চামচ গরম মসলা গুঁড়া- ১ চা চামচ তেল- ১/৪ কাপ ঘি- ৩/৪ টেবিল চামচ চিনি সামান্য লবণ স্বাদ মত টক দই- ১/২ কাপ আস্ত গরম মশলা (এলাচ দারচিনি লবঙ্গও)- ৩/৪ টি করে আলু বোখারা- ১০ টি আলু- ৮/১০ টুকরা কিসমিস- ইচ্ছা মতন জাফরান- অল্প একটু (২ টেবিল চামচ দুধে গোলানো) পানি- ৭ কাপ কেওড়া পানি- ইচ্ছা কাঁচা মরিচ- ৫/৬ টি এছাড়াও কালো এলাচ ১ টি, সাদা এলাচ ৫ টি, গোল মরিচ ১০/১২ টা, কাঠ বাদাম ১৫ টি একত্রে বেটে নিতে হবে। প্রণালী- মাংস বড় টুকরো করে কেটে নিতে হবে। তারপর টক দই, আদা- রসুন বাটা, ১/২ কাপ বেরেস্তা বেরেশ্তা, জিরা বাটা, শাহী জিরা বাটা, জায়ফল- জয়ত্রী বাটা, মরিচের গুরা, ধনিয়ার গুঁড়া, কালো এলাচ-লবঙ্গ- সবুজ এলাচ-দারচিনি- কালো গোল মরিচ- কাঠ বাদাম বাটা, গরম মশলা গুঁড়া দিয়ে মাখিয়ে রাখতে হবে ২/৩ ঘণ্টা। চাইলে আগের দিন রাতেও মাখিয়ে রাখতে পারেন। তারপর তেল গরম করে আস্ত গরম মশলার ফোড়ন দিয়ে মাংস কশিয়ে অল্প পানি দিয়ে রেঁধে নিতে হবে। আলু লাল করে ভেজে সাথে দিয়ে দিতে হবে। মাংসে ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে তেল ভেসে উঠবে। এবার হাঁড়িতে ঘি গরম করে আবার আস্ত গরম মশলা দিতে হবে। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। বাকি বেরেস্তা গুলো দিয়ে চাল ভালো করে ভাজতে হবে। কিসমিস, চিনি ও আলু বোখারা দিতে হবে। চাল ভাজা হয়ে গন্ধ ছড়ালে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। এরপর মাংস ঢেলে দিয়ে নারতে হবে ভালো করে। ফলে চাল ও মাংস মিলে যাবে। আঁচ থাকবে মাঝারি। পানি শুকিয়ে আধা সিদ্ধ চাল ভেসে উঠলে জাফরান গোলানো দুধ ছিটিয়ে হাঁড়ির মুখ ঢেকে দিতে হবে। হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে চুলার আঁচ একদম কম করে বিরিয়ানি দমে দিতে হবে। ১৫/২০ মিনিট পর ঢাকনা সরিয়ে উলটে পালটে দিতে হবে বিরিয়ানি। কেওড়া পানি ও কাচা মরিচ ছিটিয়ে আরও ১০ মিনিট দম দিয়ে পরিবেশন করতে হবে গরম গরম। অপরে ছিটিয়ে দিতে পারেন বাদাম কুচি ও বেরেশ্তা। সাজাবার জন্য ব্যবহার করতে পারেন ডিম। এই বিরিয়ানি ফ্রিজেও ভালো থাকে বেশ কিছুদিন। তাই ঢাকনা দেয়া পাত্রে সংরক্ষণ করতে পারেন। খাবার পূর্বে অল্প আঁচে দমে দিয়ে দিবেন হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে। দেখবেন কেমন সুন্দর গরম হয়েছে। মনেই হবে না যে ফ্রিজে রাখা বিরিয়ানি! 
রেসিপি ও ছবি- রন্ধন ইশকুল

পুরান ঢাকার পরিচিত হাজির বিরিয়ানির মতো করে তৈরি করুন।

কেক বানানোর অসাধারন একটা রেসিপি

জাপানিজ কটন চিজ কেক - Shajgoj

কেক খেতে ছোট-বড় সবাই খুব পছন্দ করে। ঘরে বসে খুব সহজেই সুস্বাদু কেক বানিয়ে ‍প্রিয়জনের মন জয় করে নিতে পারেন।

তবে ওভেনে তৈরি করার ঝক্কিতে অনেকেই ঘরে কেক বানাতে চায় না। তবে সুখবর হলো, ওভেন না থাকলেও অসুবিধা নেই। চুলাতেই তৈরি করতে পারবেন মজাদার কেক।
জেনে নিন ওভেন, চুলা ও রাইস কুকার দিয়ে ভিন্ন ভিন্নভাবে মজাদার কেক বানানোর রেসিপি।
উপাদান
১. ময়দা ১ কাপ
২. ডিম ২টি
৩. চিনি আধা কাপ
৪. মাখন বা তেল আধা কাপ
৫. বেকিং পাউডার এক চা চামচ
৬. গুঁড়া দুধ দুই টেবিল চামচ
৭. ভ্যানিলা এসেন্স এক চা চামচ
যেভাবে তৈরি করবেন
ময়দার সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন। ডিম ফেটে কুসুম আলাদা করে রাখুন। এবার ডিমের সাদা অংশ বিটার দিয়ে ফোম তৈরি করুন। কুসুম, তেল/মাখন ও চিনি দিয়ে আরো ভালোভাবে বিট করুন। ভ্যানিলা এসেন্স ও গুঁড়া দুধ দিয়ে বিট করে ভালো করে মিশিয়ে দিন। এবার চালা ময়দা মিশিয়ে দিন ডিম ময়দার মিশ্রণে।
এবার কেকের বেকিং প্যানে অথবা চুলায় দেওয়ার জন্য সুবিধামতো একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিন। এর আগে পাত্রের ভেতরে মাখন মেখে নেবেন।