Showing posts with label Games. Show all posts
Showing posts with label Games. Show all posts

Call of Duty: Mobile এর Season 9 Update

  

বেশকিছু বার Update এর Date delay হবার পর অবশেষে Google Playstore এ চলে এসেছে Call of Duty: Mobile এর Update. এছাড়া GameLoop Emulator এর Game Center এও Update চলে এসেছে।

APK File Size: প্রায় 1.56 GB (Device ভেদে ভিন্ন হতে পারে)

বেশকিছু নতুন Features যুক্ত হয়েছে এই Game এ এবারের Update এ…

Gunsmith যুক্ত হয়েছেঃ এটা ব্যবহার করে আপনি Weapon customize করে Assult Rifle কে SMG/LMG বানিয়ে ফেলতে পারবেন, যেটা Mobile Game এর History তে প্রথম…, অন্য কোনো Mobile Game এ এই সুবিধা নেই।



Battle Roayle mode এও যুক্ত হয়েছে বেশকিছু নতুন Features: কিছুটা Call of Duty: Warzone PC Game এর Features যুক্ত করা হয়েছে।



Game Specification:


Call of Duty: Mobile এর বিভিন্ন Tournament হয়, সেগুলো Win করে লুফে নিতে পারেন CP এবং Premium Battle Pass:


এছাড়াও Call of Duty: Mobile সম্পর্কে কোনো Help লাগলে, Comment করে জানাতে পারেন।



৩৫ কোটি নিবন্ধন ছাড়ালো ফোর্টনাইট গেইমে !!!

ব্যাটল রয়্যাল গেইম ফোর্টনাইট। ছবি : ইন্টারনেট

গেইম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইম জানিয়েছে, ব্যাটল রয়্যাল ফোর্টনাইটের নিবন্ধিত প্লেয়ার দাঁড়িয়েছে ৩৫ কোটিতে।
বিশ্বব্যাপী করোনা মহামারির সময় লকডাউনে এর ব্যবহারকারী বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত মাসে  এসব প্লেয়াররা গেইমটিতে সময় দিয়েছে ৩২০ কোটি ঘণ্টা।
গত মাসে ট্র্যাভিস স্কট’-এর ভার্চুয়াল কনসার্টে নতুন উপস্থিতির রেকর্ড করেছে ফোর্টনাইট। সেদিন ভার্চুয়াল শো চলাকালীন, এপিক গেইমসে এক সঙ্গে সংযুক্ত ছিলেন এক কোটি ২৩ লাখ প্লেয়ার।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গত মাসে প্রতিষ্ঠানটি তাদের ব্যাটল রয়্যাল একটি গেইম প্রকাশ করেছে।
প্রথমে গেইমটি অ্যান্ড্রয়েড প্লাটফর্মে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে প্রকাশ করেছিল এপিক গেইম।

করোনার লকডাউনে বেড়েছে কল অব ডিউটি ও ফিফা গেমের প্লেয়ার সংখ্যা

কল অব ডিউটি ওয়ারজোন। ছবি : ইন্টারনেট
 কডাউনের সময় নতুন করে চাহিদা বেড়েছে জনপ্রিয় দুই ভিডিও গেইমের।
অ্যাক্টিভেশন ব্লিজার্ডের কল অব ডিউটি ও ইলেক্ট্রোনিক আর্টসের ফিফা গেইম দুটির প্লেয়ার বেড়েছে হুঁ হুঁ করে।
বছরের প্রথম ৩ মাসে কল অব ডিউটি খেলেছেন ৪০ কোটি ৭০ লাখ মানুষ। মার্চে গেইমটির সর্বশেষ সংস্করণ ওয়ারজোন খেলেছেন ৬ কোটি গেইমার। এছাড়াও, তাদের তৈরি ওভারওয়াচ ও ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফটের প্লেয়ার সংখ্যাও অনেক বেড়েছে। সব মিলিয়ে বিভিন্ন ডিজিটাল চ্যানেল থেকে অ্যাক্টিভেশন ব্লিজার্ডের নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ কোটি ডলার।
কোম্পানিটির প্রধান নির্বাহী ববি কোটিক জানান, ৪০ কোটি মানুষকে সংযুক্ত ও নিরাপদ রাখতে গেইমগুলো কাজে আসছে।
ফিফা গেইমের ডেভেলপার কোম্পানি ইলেক্ট্রোনিক আর্টস জানিয়েছে, তাদের প্লেয়ার সংখ্যা এখন আড়াই কোটি। প্রথম ৩ মাসে তাদের আয় হয়েছে ১৪০ কোটি ডলার।
বাড়িতে অধিকাংশ মানুষ গৃহবন্দী থাকার কারণে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষ গেইম বেশি খেলছে।

এবার যে গেইমগুলো খেলা যাবে এক্সবক্স সিরিজ এক্স তে

ডার্ট ৫। ছবি : ইন্টারনেট
 গামী প্রজন্মের এক্সবক্স সিরিজ এক্স গেইমিং কনসোলের জন্য কিছু গেইম উন্মোচন করেছে মাইক্রোসফট।
প্রতি বছর লস অ্যাঞ্জেলেসে ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোতে (ইথ্রি) এক্সবক্স গেইম সংক্রান্ত নানা ঘোষণা দেয় মাইক্রোসফট। এ বছর ইথ্রি শো বাতিল হওয়ায় লাইভ স্ট্রিমিংয়ে নতুন কয়েকটি গেইমের সঙ্গে ভক্তেদের পরিচিত করায় মাইক্রোসফট।
বৃহস্পতিবার লাইভ স্ট্রিমিংয়ে বহুল প্রতিক্ষীত গেইম অ্যাসাসিনস ক্রিড : ভালহাল্লার অল্প কিছু ফুটেজ দেখায় তারা। তবে দেড় মিনিটের ট্রেইলার দেখে অ্যাসাসিনস ক্রিড ভক্তদের মন ভরেনি। গেইমটির আরও কিছু দৃশ্য তারা দেখতে চেয়েছিলেন।
এছাড়াও, এক্সবক্সে সিরিজ এক্সে যে গেইমগুলো খেলা যাবে সেগুলো হলো-
  • রেসিং গেইম ডার্ট ৫। গেইমটি খেলা যাবে ফোরকে রেজুলেশনে।
  • রহস্য ও ভৌতিক কাহিনী নিয়ে তৈরি হওয়া গেইম ‘দ্য মিডিয়াম’। গেইমটিতে অ্যাডভান্সড লাইটিং ইফেক্ট উপভোগ করা যাবে।
  • কোঅপারেটিভ শুটার গেইম ‘সেকেন্ড ইক্সটিনকশন’। গেইমটিতে রূপান্তরিত ডাইনোসরের বিরুদ্ধে লড়তে হবে।
আরও কী কী গেইম এক্সবক্সে খেলা যাবে তা জানা যাবে জুলাইয়ে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।
মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স সিরিজ এক্স বাজারে আসবে এ বছরের শেষে।

প্লেস্টেশন ৫ : যে গেইমগুলো খেলা যাবে

রিটার্নাল গেইমের একটি দৃশ্য। ছবি : ইন্টারনেট
নির প্লেস্টেশন ৫ এ কী কী গেইম খেলা যাবে তা জানতে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবার গেইমগুলোর নাম জানা গেছে তবে খেলতে হলে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পিএস৫ উন্মোচনের ইভেন্টে বেশ কিছু গেইমের ঝলক দেখিয়েছে সনি। গেইমগুলো হলো লিটল ডেভিল ইনসাইট, কেনা : ব্রিজ অব স্পিরিটস, অডওয়ার্ল্ড : সোলসস্ট্রোম, স্ট্রে, ঘোস্টওয়্যার :টোকিও, প্র্যাগমাটা প্রোজেক্ট আথিয়া, ডেথলুপ ও রিটারর্নাল।
ডেথলুপ
ফার্স্ট পারসন শ্যুটার গেইম ডেথলুপে অ্যাসাসিন বা রাইভাল অ্যাসাসিন চরিত্রে খেলা যায়। অ্যাসাসিন চরিত্রে খেললে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত দ্বীপের আট বাসিন্দাকে মারতে হবে। এর আগেই মৃত্যু হলে আবারও শুরু থেকে গেইমটি খেলতে হবে। প্রতিবার  শুরু থেকে খেলতে গিয়ে গেইমাররা অনেক কিছু শিখবেন। 
যারা রাইভাল অ্যাসাসিন চরিত্রে খেলবেন তাদের লক্ষ্য থাকবে ওই আট টার্গেটকে রক্ষা করা এবং অ্যাসাসিনকে মেরে ফেলা।
রিটার্নাল
এই গেইমেও টাইমলুপ পাওয়া যাবে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে যা ঘটবে তার পুনরাবৃত্তি হতে থাকবে। এই গেইমে এক নভোচারীকে ভিন্ন একটি গ্রহে টিকে থাকার লড়াইয়ে নামতে হবে। প্রতিবার মহাকাশ যান ক্র্যাশে তার মৃত্যু হবে এবং মৃত্যুর পর জেগে উঠে সে নতুন নতুন বিপদে পড়বে। সেগুলোর মোকাবিলা করে তাকে পরবর্তী লেভেলে যেতে হবে।
কেনা : ব্রিজ আব স্পিরিটস
এখানে মূল চরিত্র কেনা। তাকে সঙ্গ দেবে এক দল রট (কালো রঙের ছোট গোলাকার প্রাণী)। বনের মধ্যে কেনা আর রটরা মিলে বিভিন্ন শত্রুর মোকাবিলা করে।
প্রজেক্ট আথিয়া
এর মধ্যে প্রজেক্ট আথিয়ার কাহিনী গড়ে উঠেছে এক মেয়েকে নিয়ে। অন্য এক গ্রহে অদ্ভুত সব প্রাণীর মাঝে তাকে টিকে থাকার লড়াইয়ে নামতে হয়।
অডওয়ার্ল্ড : সোলসস্ট্রোম
অডওয়ার্ল্ড সিরিজের নতুন গেইমটিতেও প্রধান চরিত্র আবেকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে দেখা যাবে। সোলসস্ট্রোমের লেভেলগুলো আরও বড় করা হয়েছে। এবার চরিত্রও বেশি থাকবে।
শুক্রবার পঞ্চম প্রজন্মের গেইমিং কনসোল প্লেস্টেশন ৫ উন্মোচন করে সনি। ফোরকে ব্লু রে ডিস্ক ও ডিজিটাল এডিশনে দুটি মডেল বাজারে আনবে তারা। ডিজাইন ও ফিচার উন্মোচন হলেও দাম জানতে আরও অপেক্ষা করতে হবে প্লেস্টেশন ভক্তদের। 

২০০ জন গেমার একত্রে খেলবে 'কল অব ডিউটি : ওয়ারজোন !!!

কল অব ডিউটি গেইমের দৃশ্য। ছবি : ইন্টারনেট
 জনপ্রিয় রয়্যাল শুটার গেইম কল অব ডিউটি এখন থেকে ২০০ জন মিলে খেলা যাবে। নতুন আপডেটে এই সুবিধা যোগ করেছে পাবলিশার কোম্পানি অ্যাক্টিভিশন।

লবি বড় করার মাধ্যমে র‍য়্যাল ব্যাটেলের আরও বেশি সংখ্যক গেইমার টানতে চাচ্ছে তারা। ২০০ জন একসঙ্গে চার জনের টিমে ভাগ হয়ে খেলতে পারবেন। ফলে একটি টিমকে ৪৯টি টিমের সঙ্গে প্রতিযোগিতা করে জিততে হবে। ফলে জেতার জন্য গেইমটিতে আরও বেশি সময় দিতে হবে।
সিজন ৪ রিলোডেড নামের আপডেটটি সোমবার উন্মুক্ত করা হয়। আপডেটটিতে আরও যুক্ত করা হয়েছে নতুন অস্ত্র, স্পটার স্কোপ ও সাপ্লাই রান নামের একটি চুক্তি। আগে থেকে যাদের ‘কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার (এমডাব্লিও)’ এবং অন্যান্য সংস্করণ চালু বা ইনস্টল আছে তাদের ডিভাইস ভেদে ওয়ারজোনের আপডেট সাইজ হবে ২২ জিবি থেকে ৩০ জিবি। কম্পিউটারের পাশাপাশি পিএস৪, এক্সবক্স ওয়ানে গেইমটি খেলা যাবে।
গত মার্চে  ১৫০ প্লেয়ার একসঙ্গে খেলার সুবিধাসহ ‘কল অব ডিউটি : ওয়ারজোন’ সংস্করণটি উন্মুক্ত করা হয়।

Prototype 2 PC Games সাধারন পিসির জন্য সেরা গেমস

Prototype 2 PC Games: যদি আপনি Open World এর ভক্ত হয়ে থাকেন তবে দেখে নিন Review

Prototype 2 PC Games

Prototype 2 PC Games: সম্পূর্ন  Action, Adventure, Scientific Bio Research নিয়ে তৈরী গেমস টি।

Prototype 2 PC Games

StoryLine:

প্রথমে আপনাকে দেখা যাবে Army দের পোষাক পরিধান অবস্থায় কোন মিশনে অংশগ্রহন করতে যাচ্ছেন।
Blacklight virus বানানো হয়েছে। যা মানুষ কে “BioBomb” রুপান্তর করে দিচ্ছে।
আর আপনার পরিবারের সকলকে মেরে ফেলা হয়েছে।
যাই হোক Tank এর ভিতরে বসে মিশনে যাচ্ছিলেন।
আকস্মিক এক হামলায় আপনার টিম এর সকলে মরে যাবে। 
আর আপনি শুধু মাত্র বেচে থাকবেন। 
জ্ঞান ফিরলে দেখতে পাবেন আকাশ থেকে কিছু একটা পাশে এসে পড়লো।
সে কি এটা তো একটা মানুষ  যে কিনা Super Power এর অধিকারী।
আপনি সেই আকাশ থেকে আসা ব্যক্তি টিকে ছুরি দিয়ে মারার চেষ্টা করতে থাকবেন।
কিন্তু ফলাফল কিছুই হবে না। 
শেষ মেষ সেই Super Power থাকা ব্যক্তিটি আপনাকে মেরে দিবে।

আর দীর্ঘ সময় পর আপনি নিজেকে একটি Bio Research Lab এ খুজে পাবেন।

কিছু একটা তো ঝামেলা হয়েছে বুঝে ফেলবেন ঠিক তখনি  Zombie গুলো মুক্ত করে দেওয়া হবে।
আপনাকে Zombie গুলো আক্রমন করবে আর আপনার কাজ হবে এগুলোর সাথে যুদ্ধ করা।
যখন আপনি Zombie গুলোকে একাই মেরে সাবাড় করতে থাকবেন। 
তখন Gentek scientist Dr. Anton Koenig and Blackwatch Col. এর মনে হবে আপনি বিপদ জনক।
তাই আপনাকে আগুনে পুরিয়ে মেরে ফেলার চেষ্টা করা হবে।
কিন্তু ভাগ্যক্রমে আপনি বেচে যাবেন। 
আর আপনি মরেছেন কিনা যাচাই করার জন্য দুজনকে পাঠানো হবে।
আর তখন আপনার জ্ঞান ফিরে আসবে আর আপনি সেই প্রহরীকে মেরে নিজের Health বাড়াবেন ওদের রক্ত দিয়ে।
এবার আপনাকে পালাতে হবে। পালাতে গিয়ে দেখা মিলবে সেই আকাশ থেকে পড়া ব্যক্তিটি।
আর সে তখন বুঝাবে যে সে আপনার Enemy নয়। বরং যারা Lab এ Bio Research করছে তারা হলো দেশ ও দশের শত্রু।
Lab এর মধ্যে এমন একটি ভাইরাস তৈরী করা হয়েছে যা মানুষকে Zombie বানিয়ে দেয়।
তবে তাদের দুজনের ভাগ্য ভালো যে তারা সেই Blacklight virus এর সাথে মোকাবেলা করেও সাধারন মানুষের মত চলছে ফিরছে।
তাই তারা সিদ্ধান্ত নেয় তারা Lab এর রিসার্চ যেভাবেই হোক বন্ধ করবে সাথে সবাইকে মেরে ফেলবে।
আর ধরে নিন এখান থেকেই আপনার মিশন শুরু।

গেমস টি আপনাকে zombie buster, tank destroyer, gunship kicker, monster slasher, balanced করার মজা দিতে সক্ষম।
আর সাথে এর Control করা অনেক সহজ। চাইলে উড়তে পারবেন, গাড়ি নিক্ষেপ করতে পারবেন। অস্ত্র ব্যবহার করা ছাড়াও সুপার পাওয়ার ব্যবহার করতে পারবেন।

Graphics অনেক ভালো এটা বলছিনা তবে যথেষ্ট ভালো। আর সাথে এর সাউন্ড কোয়ালিটি তো পুরাই অস্থির। আর স্টোরি লাইন অসাধারন। এক কথায় যতক্ষন খেলতে থাকবেন সময়ের হিসাব মিলাতে পারবেন না।


 

Prototype 2 PC Games Details:

এটা একটি Open World Games যা ২৪ শে এপ্রিল ২০১২ সালে প্রকাশ করা হয়েছিলো।
যা কিনা Prototype সিরিজের  অন্তর্ভূক্ত।
গেমস টির Developer হলো Radical Entertainment. 
প্রকাশনার ছিলো Activision, Activision Blizzard.
বর্তমানে আপনি PlayStation 4, PlayStation 3, Microsoft Windows, Xbox 360, Xbox One Platform থেকে খেলতে পারবেন।



Prototype 2 (PC) System Requirements

অবশ্যই মিলিয়ে নিন আপনার PC তে নিম্নে উল্লেখ করা সকল কিছু রয়েছে কিনা। নয়তো ডাউনলোড করতে পারলেও খেলতে পারবেন না। 
Minimum System Requirements
Operating SystemWindows XP/Vista/7/ 8/10
ProcessorIntel® Core™2 Duo 2.6 GHz or AMD Athlon™ 64 X2 4000+ or better
RAM / Video MemoryVista 2 GB RAM / All NVIDIA® GeForce® 7800 GT 256 MB and better chipsets. All ATI Radeon™ X1800 256 MB and better chipsets
Hard Drive8 GB
Video CardDirectx 9.0c with Compatible Graphic Card
Minimum System Requirements
Operating SystemWindows XP/Vista/7/ 8/10
ProcessorIntel Core 2 Quad 2.7 GHz or better, AMD Phenom II X4 3 GHz or better
RAM / Video Memory4GB Ram / NVIDIA GeForce GTX 460 (1GB) or better, ATI Radeon HD 5850 (1GB) or better
Hard Drive8 GB
Video CardDirectx 9.0c with Compatible Graphic Card

Prototype 2 PC Games Screenshot:

Prototype 2 Purchase Or Download Link

Purchase Link – 26.95 USD
তবে আপনি যদি ক্রয় করে চালাতে সফল না থাকেন তবে চিন্তার কিছু নাই। আমার Upload করা ফাইলটি Download করে নিন নিচের লিংক থেকে তবে নিজ দায়িত্বে।
Password: DarkMagician.Xyz

Prototype 2 Games টি অনেক মজা করে খেলেছি। আশা করছি আপনার ভালো লাগবে।
ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
তাহলে আজকের গেমস Review এখানেই ইতি টানছি।
এখানে থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।