Showing posts with label Beauty Tips. Show all posts
Showing posts with label Beauty Tips. Show all posts

ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক!

সুন্দর ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ঠিকঠাকভাবে স্কিনকেয়ার রুটিন তো মেনে চলছেন। কিন্তু অবহেলা কিংবা ব্যস্ততার অজুহাতে ফেইস প্যাক লাগানো বাদ যাচ্ছে না তো? কেমিক্যাল প্রোডাক্টের পাশাপাশি প্রাকৃতিক উপাদানও স্কিনকেয়ারে রাখা উচিত, সেটা আমরা কমবেশি সবাই জানি। প্রকৃতির অবদানকে আসলে অস্বীকার করার উপায় নেই! ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের ব্যবহার সম্পর্কে শুনেছেন নিশ্চয়। অনেকেরই হয়তো যষ্টিমধুর গুনাগুণ নিয়ে বেশি কিছু জানা নেই। চলুন, ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক সম্বন্ধে জেনে নেই। নিদাগ, চকচকে ও সুন্দর স্কিন পেতে এই উপাদানটি কী অবদান রাখে সেটাও জানা হয়ে যাবে!

ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডার

আপনার ত্বক সম্পর্কে আগে জেনে নিন

যেকোনো উপাদান বা প্রোডাক্ট ত্বকে অ্যাপ্লাই করার আগে আপনাকে জেনে নিতে হবে সেটি আপনার ত্বকের জন্য উপযোগী কি না! ত্বকের ধরন ও সমস্যা অনুযায়ী স্কিনকেয়ার প্রোডাক্ট আলাদা আলাদা হতে পারে। আবার সেনসিটিভিটির প্রশ্নও থেকে যায়। প্যাক বানানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক উপাদানের কোনো সাইড ইফেক্ট নেই। বিশুদ্ধ ও অরগানিক উপাদানের প্যাক দিয়ে ত্বকের যত্ন নিতে পারলে সেটার থেকে ভালো আর কিছু হতে পারে না! নতুন কোনো প্রোডাক্ট স্কিন কেয়াররুটিনে যোগ করার আগে প্যাচ টেস্ট করতে ভুলবেন না।

যষ্টিমধু বা লিকোরিস পাউডার 

স্কিনের টাইপ ও সমস্যা অনুযায়ী যখন সঠিকভাবে পরিচর্যা করা হয়, তখনই ত্বক হায়েস্ট বেনিফিট পায় এবং ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। যষ্টিমধু বা লিকোরিস পাউডারের উপকারিতা সম্বন্ধে জানা আছে কি? যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এটি মূলত গাছের শিকড়। রুপচর্চায় এর কার্যকারিতা সম্পর্কে আগে জেনে নেই চলুন!

যষ্টিমধু বা লিকোরিস পাউডারের উপকারিতা

  • এটি সান ট্যান ও পিগমেনটেশন কমাতে সাহায্য করে
  • স্কিনের ন্যাচারাল গ্লো ধরে রেখে ফ্রেশ লুক দেয়
  • ডেড সেল ও ডার্ট রিমুভ করে এক্সফোলিয়েটরের কাজ করে

লিকোরিস পাউডারের ৩টি ফেইস মাস্ক

সান ড্যামেজ রিপেয়ার ফেইস মাস্ক বা ফেইস প্যাক

লিকোরিস পাউডারের সাথে অ্যালোভেরা জেল, শসার রস ও টকদই দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে মুখে ও গলায় লাগিয়ে রাখুন মিনিট ১৫ এর জন্য। এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এভাবে প্যাক লাগিয়ে নিলে সান ট্যান ও পিগমেন্টেশন অনেকটাই কমে যাবে।

স্কিন ব্রাইটনেস ফেইস মাস্ক

যষ্টিমধু বা লিকোরিস পাউডারের সাথে গোলাপ জল, চন্দন গুঁড়ো, সামান্য কমলা বা লেবুর রস ও টকদই মিশিয়ে ফেইসে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিটের জন্য। সপ্তাহে অন্তত ১ বার এই ফেইস মাস্কটি ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

স্কিন হাইড্রেটিং ফেইস মাস্ক

নিষ্প্রাণ ও শুষ্ক ত্বকের সমাধানে যষ্টিমধু বা লিকোরিস পাউডারের সঙ্গে পরিমাণমতো দুধ, অ্যালোভেরা জেল, গোলাপের পাপড়ি গুঁড়ো ও টকদই মিশিয়ে ব্যবহার করতে হবে। এই প্যাকটি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করলে ত্বকের খসখসে ভাব কমে গিয়ে ত্বক থাকবে হাইড্রেটেড ও সফট। এই প্যাকগুলো গলায়, হাতে, পায়েও ব্যবহার করা যায়।

তাহলে জানা হয়ে গেলো, ত্বকের পরিচর্যায় যষ্টিমধু বা লিকোরিস পাউডারের কার্যকরী ৩টি ফেইস মাস্ক সম্পর্কে! আপনি চাইলে অনলাইনে অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। তাছাড়া, সাজগোজের দুটি ফিজিক্যাল শপে নিজে গিয়েও কিনতে পারেন, যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

আপনার মুখের ত্বকের কালো দাগ দূর করতে এই ১১টি টিপস !!!

মুখের ত্বকের কালো দাগ দূর করতে কমলার খোসা বাটা - shajgoj.com
কমলার খোসা বাটা

একটি উজ্জ্বল সুন্দর মুখ মন্ডল সবারই কাম্য। ত্বকে কালো দাগ আমাদের কারো কাম্য নয়, বিশেষত আমাদের মুখের ত্বকে! কম বা বেশী যে কোন বয়সের রমণীই চান দাগহীন নিখুঁত ত্বক যা হবে মসৃণ, কোমল আর উজ্জ্বল। এখনকার আধুনিক মেয়েরা আর ফর্সা ত্বকের জন্য মরিয়া নয়। সবাই চায় নরম কোমল ত্বক যা হবে ফ্রেশ আর উজ্জ্বল ঝলমলে। ত্বকের কালো দাগ আপনার অতি সুন্দর চেহারায় মলিনতা এনে দেবে একই সঙ্গে আপনার চেহারার সুন্দর অংশটুকুও ঢেকে ফেলবে। তাই আসুন মুখের ত্বকের কালো দাগ কিভাবে সহজে দূর করা যায় তা জেনে নিই।

মুখের ত্বকের কালো দাগ দূর করতে করণীয়

১. কমলার খোসা বেটে মুখে লাগালে আপনার ব্রণের আরাম হবে, আবার ত্বকও ফ্রেস এবং উজ্জ্বল হবে।
২. ঘুমাতে যাওয়ার আগে লেবুর রস লাগিয়ে ঘুমান। দেখবেন ত্বক ব্রণ মুক্ত থাকবে।
৩. দিনে কমপক্ষে দুই বার ভাল ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তবে মুখে সাবান ব্যবহার না করলেই ভাল।
৪. ব্রণ ও ব্রণের দাগ কমাতে পানি ও ভিনেগারের মিশ্রণ গরম করে আবার ঠাণ্ডা করুন আর এই মিশ্রণ দিয়ে মুখে ৫ মিনিট রাখবেন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. আপনার ত্বক যদি হয় শুষ্ক তবে রাতে মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার হিসেবে ২-৩ ফোঁটা যে কোনো বেবি অয়েল লাগান তবে তৈলাক্ত ত্বকে এটি ব্যবহার করবেন না।
চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করতে শসা - shajgoj.com
শশা ফেইস প্যাক
৬. যাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল আছে তার ঘুমানোর আগে শসা বা আলু কুড়িয়ে চোখের চারপাশে কিছুক্ষণ রাখুন। বা আপনি ঠাণ্ডা টি ব্যাগ ১০-১৫ মিনিট চোখের পাতার উপর দিয়ে রাখুন। চোখের চারপাশের কালো দাগ কমে যাবে।
৭. মুখের কালো দাগ, বয়সের ছাপ, বিসন্নতা, এসব দূর করতে চন্দনের প্যাক খুব কার্যকর। চন্দন গুড়ার সাথে হলুদ আর দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান নিয়মিত। ত্বক উজ্জ্বল আর সতেজ করতে এর জুড়ি নেই।
৮. যারা প্রতিদিন বাইরে যান তাদের ত্বকে প্রচুর ধুলা লাগে আর ত্বকের ভাজে ভাজে এসব ধুলা জমে ত্বকের রঙ ও ত্বকের গুণগত মান দুটোই নষ্ট করে। ধুলা আপনার লোমকূপের মাধ্যমে টিস্যুতে জমা হয়ে ত্বকে অক্সিজেন প্রবেশে বাধা দেয়। এই সমস্যা দূর করতে অতি সহজ উপায় হল দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান আর শুকিয়ে যাবার পর ধুয়ে ফেলুন। দুধ ত্বক উজ্জ্বল আর দাগহীন করতে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে।
মুখের ত্বকের কালো দাগ দূর করতে গোলাপ জল - shajgoj.com
গোলাপজল
৯. অতি সাধারণ আর সাশ্রয়ী রূপচর্চার ঘরোয়া উপাদান হল গোলাপ জল। গোলাপের পাপড়ি গোলাপ জলে ভিজিয়ে রেখে মুখ ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। সম্ভব হলে দিনে যতবার মুখ পরিষ্কার করবেন ততবার এই পানি ব্যবহার করুন। ত্বক উজ্জ্বল, নরম ও দাগহীন হবে।
১০. আপনি যদি পার্লারে ফেয়ার পলিশ বা ব্লিচ করেন তবে সতর্ক থাকুন যে, ফেয়ার পলিশ অথবা ব্লিচ করানোর পরপরই রোদে যাবেন না। এতে আপনার ত্বক কালচে হয়ে যাবে।
১১. সারাদিনের কর্ম ব্যস্ত দিনের শেষে নিজের ত্বকের যত্ন নিতে ভুলবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে দরকার হলে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাবেন। রাতে আপনার ত্বক পরিষ্কার না থাকলে সারারাত জীবাণুরা আপনার ত্বকে ক্ষতি করবে। তাই ত্বক পরিষ্কার রাখাই ত্বককে উজ্জ্বল মনোরম আর দাগহীন রাখার সবচেয়ে ভাল উপায়।
দামি কসমেটিক্স আপনার মুখের ত্বকের জন্য যতটুকু জরুরী তার চেয়ে অনেক বেশী জরুরী আপনার নিজের ত্বকের যত্ন নেওয়া ও ত্বক নিয়মিত পরিষ্কার করা, এতেই মুখের ত্বকের কালো দাগ দূর হবে। সবার জন্য উজ্জ্বল ত্বকের শুভকামনা।

কোয়ারাইন্টিনে ঘরে থেকেই চুলের যত্ন নেওয়ার টিপ্স